অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ব্যাংক কর্মচারীর পরকিয়া

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:১০

remove_red_eye

৬৬৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পরকিয়া প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে লালমোহন শাখার ইসলামী ব্যাংক কর্মচারী। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগে জনতার হাত থেকে ওই কর্মচারীকে জোড়পূর্বক ছিনিয়ে নেয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনার বিচার দাবী করে সমাজপতিদের দ্বারেদ্বারে ঘুরছেন ওই নারীর স্বামী।
শম্ভুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবুল কাশেম জানান, ২৪ আগস্ট রাত ৯টায় ফরাজি বাড়ির আঃ আলীর ঘরে অবৈধ কাজের সময় ছেলে- মেয়েকে বেঁধে রেখেছে এমন সংবাদে ঘটনাস্থলে যাই। এরপর আমির ফরাজি লোকজনসহ এসে আটক রাসেল ফরাজি(২৮) নামের ছেলেটিকে নিয়ে যায়। মানুষের ব্যাপক হট্টোগোল দেখে বিষয়টি থানায় জানাইলে পুলিশ আসে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ফরাজি বাড়ির আঃ আলীর পুত্রবধূর সাথে রাসেল ফরাজির অনৈতিক কাজের সময় আশপাশের লোকজন ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করে।
ওই গৃহবধূর স্বামী মাওঃ সিরাজ পন্ডিত জানান, একবছর যাবৎ আমার স্ত্রী জানাতুল ফেরদৌসের সাথে পাশ্ববর্তী আলমগির ফরাজির ছেলে রাসেলের গোপন সম্পর্ক চলছে। এর আগেও তারা অনৈতিক কাজে ধরাপড়লে মানসম্মানের চিন্তা করে নিজেদের মাঝে মিমাংসা করে নেই। এপথ থেকে ফিরে আসার শপথ করে। এসব বিষয়ে আমার স্ত্রীর স্বজনদের কাছে প্রতিকার পাইনি বরং নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়। এখন জনসম্মুখে ধরা পড়ে আমার মান-ইজ্জত সব শেষ। কারো কাছে বিচার পাইনা। জান্নাতুল ফেরদৌসের কাছে জানতে চাইলে সে রাসেলের সাথে মোবাইলে সম্পর্কের কথা স্বীকার করেন।
ইসলামী ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মোঃ মুহিত জানান, ক্লিনার রাসেল ফরাজীর এমন একটি বিষয় আমাদের কাছে এসেছে, আমরা একটি টিম গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা নিব।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই শামীমের নেতৃত্বে পুলিশের টিম পাঠাই। কোন পক্ষ তাৎক্ষণিক মামলা দিতে রাজি না হওয়ায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...