অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:১২

remove_red_eye

৭৯৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ছুরি দিয়ে ঘরের দরজা খুলে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় রুবেলের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
অভিযোগ করে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, গত ৬ দিন আগে আমার স্বামী নদীতে মাছ ধরতে যায়। এ ক’দিন আমি ঘরে ছোট ছোট দুই সন্তানকে নিয়ে একাই ঘুমাই। এ সুযোগে রোববার রাত আনুমানিক ১ টার দিকে ছুরি দিয়ে  ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে একই এলাকার জব্বারের ছেলে মো. রাকিব। ভিতরে প্রবেশ করে আমাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে সে। তার ধস্তাধস্তিতে সজাগ হয়ে ধর্ষণের আলামত দেখতে পাই। পরে চিৎকার শুনে আমার শ্বশুর মোশারেফ হোসেন ছুটে আসলে রাকিব পালিয়ে যায়। আমি রাকিবের কঠিন শাস্তির দাবী করছি।
জানা যায়, রাকিব নিজেও বিবাহিত। তারও দুইজন সন্তান রয়েছে। তবুও এরআগে রাকিব এধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে সেসব ঘটনার ফয়সালা দেয়া হয়। তবুও এ ধরনের কর্মকাÐ বন্ধ না করে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত রাকিবের কঠিন বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়রাও। রাকিবের এমন কর্মকান্ডে অস্বস্তিতে তার মাও। তিনি নিজেও ছেলের এমন কাÐে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের কাছে।
অভিযুক্ত রাকিব সোমবার সকালের দিকে নদীতে মাছ শিকারে যাওয়ায় এ ঘটনায় সে জড়িত কিনা তা জানা সম্ভব হয়নি।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...