লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:১২
৮১৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ছুরি দিয়ে ঘরের দরজা খুলে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় রুবেলের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
অভিযোগ করে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, গত ৬ দিন আগে আমার স্বামী নদীতে মাছ ধরতে যায়। এ ক’দিন আমি ঘরে ছোট ছোট দুই সন্তানকে নিয়ে একাই ঘুমাই। এ সুযোগে রোববার রাত আনুমানিক ১ টার দিকে ছুরি দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে একই এলাকার জব্বারের ছেলে মো. রাকিব। ভিতরে প্রবেশ করে আমাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে সে। তার ধস্তাধস্তিতে সজাগ হয়ে ধর্ষণের আলামত দেখতে পাই। পরে চিৎকার শুনে আমার শ্বশুর মোশারেফ হোসেন ছুটে আসলে রাকিব পালিয়ে যায়। আমি রাকিবের কঠিন শাস্তির দাবী করছি।
জানা যায়, রাকিব নিজেও বিবাহিত। তারও দুইজন সন্তান রয়েছে। তবুও এরআগে রাকিব এধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে সেসব ঘটনার ফয়সালা দেয়া হয়। তবুও এ ধরনের কর্মকাÐ বন্ধ না করে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত রাকিবের কঠিন বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়রাও। রাকিবের এমন কর্মকান্ডে অস্বস্তিতে তার মাও। তিনি নিজেও ছেলের এমন কাÐে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের কাছে।
অভিযুক্ত রাকিব সোমবার সকালের দিকে নদীতে মাছ শিকারে যাওয়ায় এ ঘটনায় সে জড়িত কিনা তা জানা সম্ভব হয়নি।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত