অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ০৯:৪৭

remove_red_eye

৬২৩

দৌলতখান প্রতিনিধি :
ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে  হাছিনা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার(৩০ আগস্ট)  বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সদু সরকার বাড়ির মোতাছিন মিয়ার স্ত্রী হাছিনা বেগম  বিকাল বেলা বাড়ির  উঠানে লাকড়ি কাটছিলো। ওই সময় একই বাড়ির ইয়াছিনের স্ত্রী জোসনা বেগম ও ছেলে সুমন উঠানে লাকড়ি রাখায়  হাছিনা বেগমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় হাছিনা বেগমের পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে ইয়াছিনের ছেলে  সুমন ও ভাই মতলব হাছিনা বেগমকে কিল-গুসি  মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে উপর্যুপরি কিল-গুসি মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত হাছিনা বেগম জানান, ‘উঠানে লাকড়ি রাখা নিয়ে মতলব ও সুমন আমাকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। আমার ডাক-চিৎকারে লোকজন এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে।’ সে আরও জানায়, এর আগেও মতলব ও তার ভাতিজা সুমন আমার মেয়েকে পিটিয়ে আহত করলেও আমরা কোনো বিচার পাইনি। । আহত হাছিনা বেগমের ছেলে কামাল জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা ঘরে তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত মতলব ও সুমনের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...