অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২৩ হাজার ৭৫২ জনকে ৮৮ কোটি টাকার বিধবা ভাতা বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১৮

remove_red_eye

১০৫৬

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় গত ১০ বছরে (২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ পর্যন্ত) ৮৮ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪’শ টাকার বিধবা ভাতা বিতরণ করা হয়েছে। জেলার ৭ উপজেলার ২৩ হাজার ৭৫২ জন বিধবা প্রতিমাসে ৫০০ টাকা করে এই ভাতা পাচ্ছেন। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র স্বামী পরিত্যক্তারা সরকারের এই আর্থিক সাহায়তা পাচ্ছেন। সামজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অবহেলিত এই নারী সমাজের জন্য সরকারের এ কার্যক্রম অর্শিবাদ হয়ে দেখা দিয়েছে। তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বর্পর্ণ ভুমিকা রাখছে ভাতার টাকা।
সমাজসেবা অধিদফতর সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে ১৫ হাজার ৯৫৩ জন বিধবার মাঝে মাসিক ৩০০ টাকা করে ৫ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়েছে। ২০১০-১১, ১১-১২ ও ১২-১৩ অর্থবছরে সম পরিমান উপকারভোগির মাঝে একই পরিমান অর্থ বিতরণ করা হয়। ২০১৩-১৪ বছরে মাসে ৪০০ টাকা করে ১৭ হাজার ৫৪৭ জনের মাঝে ৪০০ টাকা করে দেওয়া হয় ৮ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।
একইভাবে ২০১৪-১৫ বছরে সমপরিমান উপকারভোগির মধ্যে একই পরিমান অর্থ দেওয়া হয়। ১৫-১৬ বছরে ১৯ হাজার ২৫০ জনের মধ্যে ৯ কোটি ৪০ লাখ টাকা। ১৬-১৭ অর্থবছরে মাসে ৫০০ টাকা হারে ১৯ হাজার ৭৯১ জনের মধ্যে প্রদাণ করা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার টাকা। ১৭-১৮ বছরে ২১ হাজার ৬৭১ জনকে দেয়া হয়েছে ১৩ কোটি ২৬ হাজার এবং ১৮-১৯ অর্থবছরে বিতরণ করা হয়েছে ১৪ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকা ২৩ হাজার ৭৫২ জনের মাঝে।
সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হর্নি কোড়ালীয়া গ্রামের বাসিন্দা তফুরা খাতুন (৭০)। গত ১৪ বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামীর অসুস্থ্যতার সময় অধিকাংশ সম্পষ বিক্রি করেন। বর্তমানে সরকারের ভাতার টাকায় তিনি জীবন-যাপন করেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার প্রথম ৯৮-৯৯ অর্থবছর থেকে বিধবা ভাতা চালু করেছে। সমাজের সকল নাগরীকের কল্যাণের উদ্দেশ্যেই সরকার এই ভাতা দিয়ে আসছে। একজন নারীর স্বামী না থাকলে সে প্রচন্ড অসহায় হয়ে পড়ে। তার সেই অসহায়ত্ব দূর করছে বিধবা ভাতা। এর ফলে সমাজ বা সংসারে স্বামী পরিত্যক্তাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...