লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:১৩
৬৭৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আন্ত:জেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার সকালে চুরির মামলায় তাদের তিনজনকে জেল হাজতে প্রেরণ করেছে লালমোহন থানা পুলিশ। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে লালমোহন পৌরশহর ও চরফ্যাশন উপজেলা থেকে এ চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন পৌরসভার নূর ইসলামের ছেলে মো. রাকিব (১৯), কালমা ইউনিয়নের বাজার এলাকার মৃত ইমতাজের ছেলে মো. ফরহাদ (১৯) ও চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আলীগাঁওয়ের আব্দুল শহীদ সরদারের ছেলে তহিদুল ইসলাম জিকু (৩০)। গত ১৬ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের সৌরভ নামের এক ভাড়াটিয়ার বাসা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার (৩১) আগস্ট দুপুরের দিকে লালমোহন পৌর এলাকা থেকে রাকিব ও ফরহাদকে গ্রেফতার করেন থানার এসআই মো. মাসুদ খান। পরে আটককৃতদের দেয়া তথ্য ওপর ভিত্তি করে পার্শ্ববর্তী চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের মুখারবান্দা বাজার থেকে মোটরসাইকেলসহ তহিদুল ইসলাম জিকুকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা চোরচক্রের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। গত কয়েকদিন কয়েকটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এতে আমরা চোরচক্রের এসব সদস্যদের গ্রেফতারের চেষ্টা করি। যার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সাথে বাকি যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারেও আমাদের চেষ্টা চলছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত