অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা জাহাঙ্গীর আলম আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২১ সকাল ০৬:৪৮

remove_red_eye

১১৬৪

ইসতিয়াক আহমেদ : দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা  বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ,সাবেক পৌর কমিশনার, ভোলা জুয়েলারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, ভোলা-লক্ষ্মীপুর ফেরি বাস্তবায়ন আন্দোলনের সভাপতি, ভোলা জাহাঙ্গীর প্লাজার মালিক আলহাজ্ব জাহাঙ্গীর আলম (৭০) বৃহস্পতিবার ভোর ৫ টা ১৫ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায়। ইন্তেকাল করেছেন বলে তার পারিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে । (ইন্না লিল্লাহি অ ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন।
 তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দিন আগে এয়ার এম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রচার বিমুখ এ মানুষটি নীরবে অসংখ্য মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করতেন। নিরবে দান করতেন। সমাজসেবামূলক নানা কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে দৈনিক বাংলা কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বাংলার কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ হামিদুর রহমান হাসিব বার্তা সম্পাদক জুন্নু রায়হানসহ বাংলার কণ্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...