বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৪২
৮৯৬
বাংলার কণ্ঠ ডেস্ক : মেডিকেল চেকআপের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স। ডাক্তার তৌহিদুজ্জামান বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি (তোফায়েল আহমেদ) স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা এখন ভালো। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে।’
এদিকে বাসস জানিয়েছে, ভারতের রাজধানীতে হাসপাতালের চিকিৎসকরা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্বাস্থ্যের অবস্থা “স্থিতিশীল” বলে বর্ণনা করেছেন। নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, ‘‘তার অবস্থা স্থিতিশীল।
বাসস নয়াদিল্লি ব্যুরো চিফের সঙ্গে ফোনে আলাপকালে ডা. গার্গ বলেছেন যে, তিনি তার চিকিৎসক দলের সঙ্গে অসুস্থ নেতাকে পরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন।
তিনি আরো বলেন, "দুশ্চিন্তার কিছু নেই। এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।
তার একান্ত সচিব আবুল খায়ের জানিয়েছেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়।
ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আাহমেদ গত ৩০ আগস্ট অসুস্থ্য হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক মন্ত্রী ৮ বারের সংসদ সদস্য ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সূত্র : বাসস/ বাংলাদেশ প্রতিদিন।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্রæত সুস্থতা কামনা ও র্দীঘায়ু কামনা করে ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানের উদ্দ্যোগে শুক্রবার পৌর এলাকার প্রতিটি মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মোনাজাত করা হয়।
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক