অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পশ্চিম ইলিশায় তিন বাড়িতে দুর্র্ধষ চুরি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৪৭

remove_red_eye

৯৮৯

আকতারুল ইসলাম আকাশ : ভোলার পশ্চিম ইলিশায় তিন বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগষ্ট) গভীর রাতে উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে এই ঘটনা ঘটে। এই ভয়াবহ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেছেন ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার বিশ্বাস ও এ এসআই মোঃ সুজন মিয়া।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, শনিবার (৩১ আগষ্ট) গভীর রাতে উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের প্রবাসী মোঃ লিটন চৌকিদারের বাড়ি, দৈনিক বাংলার কন্ঠের সংবাদকর্মী মোঃ আকতারুল ইসলাম আকাশের বাড়ি ও শেখ ফরিদ গোলদারের বাড়িতে এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। লিটন চৌকিদারের ঘরের সিঁধ কেটে ও অন্য দুই ঘরের দরজার টিন কেটে এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটায় চোর দল। এতে লিটন চৌকিদারের ঘর থেকে দের ভরি স্বর্ণ, আকতারুল ইসলাম আকাশের ঘর থেকে দু’টি মোবাইল ফোন, নগদ এগারো হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা ও নাক ও গলার দশ আনা স্বর্ণ এবং শেখ ফরিদ গোলদারের ঘরের মালামাল নিয়ে পালানোর সময় সেই ঘরের কর্তা ব্যক্তি আলাপ পেয়ে মালামাল রেখে চলে যায় চোর দল। এতে তিন পরিবারের লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

এদিকে ঘটনা স্থান পরিদর্শন শেষে পুলিশ জানান, ঘটনা খুবই ভয়াবহ। এই বিষয়ে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা এর আইনগত ব্যবস্থা নেব।

তবে এই দুর্র্ধষ চুরির ঘটনা শুনেও ভুক্তভোগীদের দেওয়া একাধিক ফোন কলে কোন সাড়া দেননি। সেই ইউনিয়নের জনপ্রতিনিধি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...