অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে আওয়ামী লীগের মাসব্যাপী সদস্য সংগ্রহ চলছে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৫০


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড কমিটি ঢেলে সাজাতে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। প্রতিটি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ করার জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। এমপি শাওনের নির্দেশে প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক সাংগঠনিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটি উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ড ও পৌরসভার ১২ টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে বর্ধিত সভার আয়োজন করে সদস্য সংগ্রহ করছে।
বৃহস্পতিবার লালমোহনের বিচ্ছিন্ন চরকচুয়াখালীতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি বেশ সাড়া পরে। তেঁতুলিয়া নদীর বুকে এ চরে প্রায় ৫ হাজার বাসিন্দা আছে। চরে সদস্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বেপারী, সম্পাদক শহিদ উল্যাহ সেলিম প্রমূখ।   
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার জানান, আমাদের ৯ ইউনিয়নে প্রায় অর্ধেক সদস্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত প্রায় ৬ হাজার নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রায় ১৫ হাজার সদস্য সংগ্রহ হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...