অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২১ সকাল ০৭:০৪

remove_red_eye

৬৬৪

দৌলতখান  সংবাদদাতা : ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলায় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা -১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার  সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতেসৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মাষ্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজের সঞ্চালনায়দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান উপজেলা আ"লীগের স¤পাদক   আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা  আ'লীগের যুগ্ম সাধারণ স¤পাদক সাফিজল ইসলাম, ইউপি চেয়ারম্যান জি এস ভুট্ট তালুকদার,  সৈয়দপুর ইউনিয়ন আলীগের  সাধারণ স¤পাদক সিরাজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার স¤পাদক আলাউদ্দিন রতন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ফরহাদ হোসেব লাবু,  সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-স¤পাদক জামাল উদ্দিন।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান।
লালমোহন প্রতিনিধি জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে লালমোহনে খতমে কুরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের উদ্যোগে পৌর এলাকার সকল মসজিদের ঈমাম ও কওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান রাব্বুল আলামিনের দোয়ায় আমাদের নেতা তোফায়েল আহমেদ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি দ্বীপ জেলা ভোলার উন্নয়নসহ জাতীয় রাজনীতিতে জননেত্রি শেখ হাসিনার আস্থাভাজন ও সহযোদ্ধা হিসেবে অতীতে কাজ করেছেন। একইভাবে তিনি আগামীতে জননেত্রি শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে আমাদের জাতীয় রাজনীতি এবং আমাদের ভোলার উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, পৌর কাউন্সলর জাহিদুল ইসলাম নবীন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী, উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. শাহে আলম প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...