বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৯ রাত ১০:১৩
৯৬৮
জুন্নু রায়হান : ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি বাণিজ্যমন্ত্রী থাকাকালীন যে স্বর্ণনীতিমালা তৈরি করেছি তাতে অদূর বভিষ্যতে বাংলাদেশ বহির্বিশ্বে স্বর্ণালঙ্কার রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ভোলা জেলা জুয়েলারি মালিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তোফায়েল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তোফায়েল আহমেদ একথা বলেছেন। এ সময় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান।
গতকাল সকালে তোফায়েল আহমেদের ঢাকাস্থ বনানীর বাসভবনে ভোলা জেলা জুয়েলারি মালিক সমিতির নব নির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক অবিনাশ নন্দির নেতৃত্বে নতুন কমিটির নেতৃবৃন্দ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সাক্ষাত করেছেন। এ সময় নেতৃবৃন্দ তোফায়েল আহমেদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন।
পরে সমিতির সাধারণ সম্পাদক অবিনাশ নন্দি বলেন, তোফায়েল আহমেদ বণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একটি যুগপোযুগী স্বর্ণনীতিমালা করেছেন। ওই নীতিমালা চালুর ফলে ব্যবসায়ীরা সরাসরি বিদেশ থেকে স্বর্ণ আমদানী করার সুযোগ পায়। তা ছাড়া স্বর্ণব্যাবসায়ী এবং অলংকার প্রস্তুতকারীদের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে অলংকার প্রস্তুত এবং স্ব-স্ব অলঙ্কারে প্রস্তুতকারীর সিল থাকার নির্দেশনাও ছিল ওই নীতিমালায়। এর আগে দেশে কোন স্বর্ণ নীতিমালা ছিল না। ব্যবসায়ীরা সরাসরি স্বর্ণ আমদানী করতে পারতেন না। ফলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় হেনস্তার শিকার হতেন এবং সবসময় আতঙ্কের মধ্যে থাকতেন। কিন্তু স্বর্ণ নীতিমালা চালু হওয়ার পর ব্যবসায়ীরা এখন স্বচ্ছন্দে ব্যবসা করতে পারছেন। আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুত করায় দেশের স্বর্ণালঙ্কার এখন বিদেশেও সমাদ্রিত হচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় এক স্বর্ণালী যুগের সুচনা করে দেয়ায় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত