অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৫২৪

লালেেমাহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শাহাজান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে সুদের টাকা নিয়ে জমি দখলকে কন্দ্রে করে  পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজান মিয়া ওই গ্রামের ছফর আলী সর্দার বাড়ির মৃত মফিজ সর্দারের ছেলে।
মামলার বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত ইমান আলী সর্দারের ছেলে মো. জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই মো. আলমগীর প্রবাসে থাকেন। গত কয়েক মাস পূর্বে ওই প্রবাসীর কাছ থেকে সুদে টাকা নেন নিহত শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম। সুদের ওই টাকা সময়মতো পরিশোধ করতে না পেরে আরও এক মাস সময় চান ঢাকায় কর্মরত আবুল কালাম।
এদিকে সুদের টাকা ফেরত না পেয়ে বড়ভাই জাহাঙ্গীরের কাছে বিচার দেয় প্রবাসী আলমগীর। তাই আবুল কালামের কাছ থেকে পাওনা টাকার বদলে তার ভাই শাহাজানের বসতঘরের পেছনে থাকা জমি দখলের পায়তারা চালায় জাহাঙ্গীর। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে মাটি কাটতে থাকে জাহাঙ্গীর ও তার লোকজন। এনিয়ে বাঁধা দিতে গেলে বৃদ্ধ শাহাজান মিয়াকে মারধর করে তারা। একপর্যায়ে হামলাকারীরা বৃদ্ধ শাহাজান মিয়াকে উপরে তুলে নিচে মাটিতে আচড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ জনকে আসামী করে নিহতের স্ত্রী ভানু বিবি  নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে প্রেরণ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...