চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২১ রাত ১২:৩৮
৬৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আজ শনিবার এক দিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আসছেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
সরকারি সফরসূচীতে জানা যায়, বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টার যোগে মন্ত্রী চরফ্যাশন উপজেলায় এসে পৌছাবেন। সেখানে তিনি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শনের পাশাপাশি মুজিব বর্র্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন। পৌনে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত তিনি চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শন করবেন। এরপর সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১টা ৫০ মিনিটে ভোলা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করবেন। দুপুর আড়াইটায় সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মোহাম্মদ নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল ৪টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক