বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৮
৫৯৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এর সাথে ভোলায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিববার দুপুরে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে ভোলা ও চরফ্যাসন প্রেসক্লাবের যৌথ আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। সারা দেশের উন্নয়নের মধ্যেই জাতির উন্নয়ন ও রাষ্ট্রের উন্নয়ন নিহিত। সেকারণে দেশের প্রতিটি প্রান্তে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এসময় তিনি সাংবাদিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কাজ করছেন বলেও জানান। মতবিনিময়কালে ভোলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিকের নিবন্ধনের আওতায় আনার দাবি জানান। অপরদিকে চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজান ও ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু প্রেসক্লাবের উন্নয়ন,সাংবাদিকদের কল্যাণ তহবিলের জন্য সরকারি ভাবে অর্থ বরাদ্ধের দাবি জানান। এছাড়া সাংবাদিকরা অপ-সাংবাদিকতা রোধে অনিবন্ধিত অনলাইন পোটাল ও ফেইসবুকে অবাদ লেখা বন্ধের জন্য নীতিমালার দাবি জানান। এসময় বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকব,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র,সঞ্চালনায় ছিলেন ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী,পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, আওয়ামীলীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ভোলা প্রেসক্লাব সহ-সভাপতিা জুন্নু রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে ভোলা প্রেসক্লাব ও চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ফুল ও শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত