অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় এবার বালিবাহি জাহাজ ডুবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

৯৫৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা মেঘনা নদীতে শুক্রবার দুপুরে ডুবো চরে ধাক্কা লেগে বালিবাহি কার্গো জাহাজ ডুবে গেছে । এর আগে একই এলাকায় প্রায় ২০ কোটি টাকার সিমেন্টের কাচামালসহ ডুবে ছিল এমভি তানভির তাওসিব-২ নামের একটি জাহাজ। শনিবার পর্যন্ত ৫ দিনে ডুবে যাওয়া নৌ-যানের সংখ্যা-৩ টি। এর একটিরও উদ্ধার অভিযান শুরু হয় নি। শুক্রবার দুপুরে ডুবে যাওয়া এমভি কাদেরিয়া-১ কার্গো জাহাজটি সিলেট থেকে সিলেটসেন্ট ( লাল মোটা দানার বালি) নিয়ে ভোলায় আসছিল।
ভোলার নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত ইন চার্জ সুজন চন্দ্র পাল জানান, ইলিশা এলাকার মেঘনা নদীর সবুজভয়া এলাকায় ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে এমভি কাদেরিয়া ডুবে যায়। ওই কার্গো জাহাজের মাস্টার ( চালক) আবু নোমান শনিবার নৌ-থানায় একটি সাধারন ডাইরী করেন। ওই জাহাজে ২৫ হাজার ঘনফুট বালি ছিল। যার মূল্য কম পক্ষে ৬ লাখ টাকা। কার্গো জাহাজের দাম রয়েছে আড়াই কোটি টাকা। এ ছাড়া ভোলার সীমানায় মেহেন্দীগঞ্জ এলাকায় ডুবার ডুগে গেছে আরো একটি বালিবাহি জাহাজ। মেহেন্দীগঞ্জ এলাকার ঘটনা ওয়ার কারনে ভোলার পুলিশের কাছে তথ্য নেই বলে জানান ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল। অপরদিকে ইলিশা মেঘনা নদীতে মঙ্গলবার রাত ১১ টায় বিপরীতমুখি অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি তানভির তাওসিব-২। জাহাজের মাস্টার খায়রুল আলম ভোলা থানায় একটি সাধারন ডাউরী করেন। তাতে ধাক্কা দেয়ার জন্য যে জাহাজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ওই জাহাজ মালিক পক্ষ ধাক্কা দেয়ার বিষয় অস্বীকার করেছেন। ওই রাতে কারা ধাক্কা দিয়েছে পুলিশ তা তদন্ত করছে বলেও জানান ওসি। এমভি তানভির তাওসিব-২ মালিক হচ্ছেন ঢাকার পপুলার এন্টার প্রাইজের মো: তোফাজ্জল হোসেন। চট্টগ্রাম থেকে দেশের দক্ষিনাঞ্চলের যাতায়াতকারী মালবাহি ও জ্বালানী তেল বহনকারী জাহাজের ট্রানজিট হচ্ছে ভোলার ইলিশা মেঘনা নদী। এই নদীর চ্যানেল ও রুট নিয়মিত দেখভাল না করার অভিযোগ রয়েছে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডুবোচরের কারনে এসব রুটে নৌ-যান চলাচল মারাত্মক হুমকীর মধ্যে পড়েছে । এমনটা জানান ব্যবসায়ী মোঃ জকির হোসেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...