অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার সরকার ছাড়া অসহায় মানুষের কোনো সরকার দাড়ায়নি:জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৩

remove_red_eye

৬৩০

এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন :  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রতিবন্ধী ও বিষেশ শ্রেনীর কল্যানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার ছাড়া অসহায় মানুষের পাশে বিগত দিনের কোনো সরকার দাড়ায়নি। বিগত আমলে শুধু দুর্নীতি লুটপাট ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐ ছাড়া বিএনপির জোট সরকার দেশের অসহায় নিরিহ মানুষের জন্য তাদের কোনো অবদান নেই।
সোমবার (২০সেপ্টেম্বর) বিকেলে সমাজ কল্যান মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রকল্পের আওতায় ১০৪জন প্রতিবন্ধী ও ৩১৯জন বেদে,দলিত,হরিজন ও অনগ্রসর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি আরও বলেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাড়া কৃষক মৎস্য জীবি অসহায় পঙ্গুসহ বিষেশ শ্রেণীর মানুষের পাশে বিগত আমলের কোনো সরকার দাড়ায়নি।
প্রধানমন্ত্রীর প্রতি এমপি জ্যাকব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন,আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষেশ শ্রেণীর জন্য ভাতা,পঙ্গু ভাতা,বিধবা ভাতাসহ হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদানের মধ্য দিয়ে অসহায় মেহনতি মানুষের পাশে এসে দাড়িয়েছেন।

পরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে ৪০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় চরফ্যাশন উপজেলা মসজিদের পুকুরে বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,নির্বাহী কর্মকর্তা আল নোমান,পৌর মেয়র মোরশেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার,প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন ও অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র প্রমুখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...