অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বিদ্যালয়ের জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১২

remove_red_eye

৭২৩

দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বিদ্যালয়ের জমি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের বাধা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ওই ঘর নির্মাণ করা হয়। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নীরব পাটোয়ারী জানান, প্রতিকার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর চর ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডিয় ৮০ শতক জমি রয়েছে। ১৯৭২ সালের ১৩ নভেম্বর ছোটধলী গ্রামের আশকর পাটোয়ারী বাড়ির আবদুল হক পাটোয়ারী, দাইমদ্দিন পাটোয়ারী গং বিদ্যালয়ের নামে দাগ নং ১৫১, ১৫৪, খতিয়ান নং ৭৫৭ থেকে ওই জমি রেজিস্ট্রি দলিল দেন। দাতাদেরই একটি পক্ষ মৃত আবদুল হাসিম পাটোয়ারীর ছেলে আলমগীর এবং আলমগীরের ছেলে আকবর হোসেন ও আল আমিন ১৭ সেপ্টেম্বর নিজেদের দাবি করে জোর পূর্বক বিদ্যালয়ের জমি দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা বাধা দিলে বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। এ ঘটনায় একই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নীরব হোসেন পাটোয়ারী বাদী হয়ে মৃত আবদুল হাসেম পাটোয়ারীর ছেলে মো: আলমগীর, আলমগীরের ছেলে মো: আকবর হোসেন ও মো: আল আমিনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: হাসান মিয়া বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ দেওয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘর নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আকবর হোসেন বলেন আমরা আমাদের পৈত্রিক জমিতে ঘর নির্মান করছি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: হোসেন বলেন, সরকারি সম্পত্তিেেত কারো ব্যক্তিগত স্থাপনা নির্মানের কোন এখতিয়ার নেই।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...