লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫০
৪৯৯
লালমোহন প্রতিনিধি : হঠাৎ করে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরী বিভাগে রোগী না থাকায় ডাক্তার-স্টাফরা অন্য রুমে থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডাক্তার ও স্টাফরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জরুরী বিভাগের পুরো ছাদটি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা। এতে করে আতঙ্ক বিরাজ করছে জরুরী বিভাগে দায়িত্ব পালন করা ডাক্তার ও স্টাফদের মধ্যে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ নাসির বলেন, গত দেড় বছর ধরে জরুরী বিভাগের ছাদটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে। দ্রæত জরুরী বিভাগের ছাদটি সংস্কার করা প্রয়োজন, না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, ঘটনার সর্ম্পকে আমি শুনেছি। সামনের দিনে যেনো এধরনের ঘটনা না ঘটে সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক