অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে আজ বায়তুর তৌকির জামে মসজিদে জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২১ রাত ০১:১১

remove_red_eye

১১৯৩

 

এম আবু সিদ্দিক: সাংবাদিক ফজলুল বারী তৌকির তাহসিন বারী অমর্ত্যের স্মরণে অমর্ত্য ফাউন্ডেশন এর উদ্যোগে চরফ্যাশনের আসলামপুর গ্রামে একটি পাকা ভবনে মসজিদ নির্মাণ করা হয়েছে।

 

আজ এই নিমার্ণাধীন মসজিদটি জুমার নামাজের মধ্যে দিয়ে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মসজিদটি চরফ্যাশন উপজেলার আসলামপুর ৩ নম্বার ওয়ার্ডে ইয়াছিন হাওলাদার বাড়ির সামনে অবস্থিত। এর নামকরণ করা হয়েছে “বায়তুর তৌকির জামে মসজিদ” নামে।

ওই মসজিদ এর মুসল্লি মো. নাজিম উদ্দিন বলেন, মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে আমাদের গ্রামবাসীর স্বপ্ন পুরুণ করেছেন ফজলুল বারী। তিনি যে আশা করে আমাদের গ্রামে মসজিদ খানা নির্মাণ করে দিয়েছেন, আমরা গ্রাম বাসী দোয়া করি আল্লাহ যেন তাঁর সে স্বপ্ন আশা পুরুণ করেন।

এলাকাবাসী বলেন, তার উদ্যোগে ইতিপূর্বে এই গ্রামে শতাধিক গরীব দুস্থ মানুষের মাঝে গরুর গোসত বিতরণ করেছেন। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ শিশুকে শিক্ষা সহায়তা, ১০০ দুস্থ পরিবারের মাঝে ঈদের শাড়ি-লুঙ্গি ও জুতা উপহার দেয়া হয়েছে। দেয়া হয়েছে টিউবয়েল।

জানা গেছে, অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও অস্ট্রেলিয়া প্রবাসি ফজলুল বারীর নের্তৃত্বে তার প্রয়াত ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্যের স্মরণে অমর্ত্য ফাউন্ডেশন এই সব উদ্যোগ গ্রহণ করেছেন।

চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের অমর্ত্য ফাউন্ডেশনের সেচ্ছাসেবক কামরুল ইসলাম জাহাঙ্গীর জানান, এই গ্রামে যারা টাকার জন্য কোরবানি দিতে পারেনি তাদের জন্য তৌকির তাহসিন বারী অমর্ত্যের স্মরণে অমর্ত্য ফাউন্ডেশন কোরবানির গরু ক্রয় করে গোশত দিয়েছে।

এছাড়াও গভীর নলকুপ, মসজিদ নির্মাণ,মেরামতসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক কাজ করেছেন এই ফাউন্ডেশন।এমনকি উক্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করবেন। তাদের এই মহতি উদ্যোগের জন্য আসলামপুরবাসী আজীবন কৃতজ্ঞ থাকবে।

ফজলুল বারী ফেসবুকে লিখেছেন সুনামের জন্য নয় দোয়ার জন্য এই সকল ধর্মীয় কাজ গুলো করে যাচ্ছি।যেন আমার ছেলের জন্য মানুষ আজীবন দোয়া করেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...