মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:১১
৬১৬
মনপুরা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভোলার মনপুরার গিয়াস উদ্দিন মাঝির জেলে ট্রলারে সাথে জাহাজের সংঘর্ষের ঘটনায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে দুই জেলের মৃত্যুর ঘটনা ঘটে ও এক জেলে নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও মৃত ২ জেলের লাশ নিয়ে মনপুরার উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ ও ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা অপর ট্রলারের মাঝি মোঃ কামাল।
শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় জাহাজের সাথে ট্রলারের সংঘর্ষে এই দুঘর্টনা ঘটে।
ট্রলার ডুবির ঘটনায় নিহতরা জেলেরা হলেন, মোঃ রুবেল (২৭) ও মোঃ মাফু (২৮)। এদের বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৬)।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় গিয়াস উদ্দিন মাঝি ট্রলারে থাকা জেলেরা চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে জাল পাতা অবস্থায় মাছ শিকার করছিল। এই সময় একটি জাহাজ পিছনে ধাক্কা দেয়। তাৎক্ষনিক ট্রলারটি ডুবে যায়। এই সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে মনপুরা উদ্দ্যেশে কামাল মাঝির ট্রলার রওয়ানা হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, জেলে ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্ঠা চালানো হচ্ছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিষার মোঃ শামীম মিঞা জানান, নিহত জেলে পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্ঠা অব্যাহত রয়েছে।
এদিকে এই রির্পোট (বিকেল ৪ টা) লেখা পর্যন্ত জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে কামাল মাঝির ট্রলার এখনো মনপুরায় পৌঁছেনি।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক