অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ১৮জেলে উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৫৬৮

এ আর সোহেব চৌধুরী , চরফ্যাশন থেকে : ইলিশ শিকারে গিয়ে মেঘনায় ট্রলার ডুবে ১৮জন মাঝি মাল্লা ও জেলে নিখোঁজ হওয়ার একদিন পরে উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায় বলে জানান স্থানীয় জেলেরা। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। এর আগে গত শুক্রবার বিকেলে স্থানীয় ৮নং ওয়ার্ডের ১৫ জন ও পাশ্ববর্তী জাহানপুর ইউনিয়নের ১জন এবং দৌলতখান উপজেলার ২জন জেলে নিয়ে মেঘনা নদীতে মৎস্য শিকারে যায়। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মালেক মিয়া জানান,মঙ্গলবার বিকাল ৪টায় ওই ট্রলারটির তলা ফেটে গিয়েছে বলে মাঝি মহিউদ্দিন তাঁর ভাই খলিলকে ফোন করে জানিয়ে ভাসানচরের পূর্ব দিকে মেঘনায় একটি ট্রলার নিয়ে তাদেরকে উদ্ধারের জন্য বলে। খবর পেয়ে বৃষ্টি ও ঝড়োবাতাসের মধ্যে ২টি ট্রলার ওই জেলেদের উদ্ধার করতে ঘাট থেকে ছেড়ে যায়। এমন ঘটনায় জেলেদের সন্ধান না পাওয়ায় জেলে পল্লীতে দিনভর চলে শোকের মাতম। ২৪ঘন্টা পর বুধবার (২৯সেপ্টেম্বর) বিকালে হাজারীগঞ্জ ইউনিয়নের জেলে খলিল উদ্দিন নিখোঁজ জেলেদের সন্ধান পান বলে মুঠো ফোনে এ প্রতিবেদককে জানান। খলিল বলেন, আমার ভাই মহিউদ্দিন মাঝিসহ নিখোঁজ ১৮ জেলের সন্ধান পাওয়া গেছে তাঁরা সুস্থ্য আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ট্রলারটির সন্ধান এখনো পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ট্রলারটি পাওয়া যায়নি তবে নিখোঁজ ১৮জন জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি। উদ্ধারকৃত জেলেরা হলেন, মহিউদ্দিন মাঝি (৩২) দুলাল (৩৩) সাজাহান মুন্সি (৩৫) আবদুল মুনাফ (৩৭) মোসলেহ উদ্দিন (৩০) ওবায়দুল্লাহ (৩৫) নুরনবী (৪) হাবিবুল্লাহ মিঝি (৫৫) আজাদ (২০) রুবেল (২০) আলমগীর (৩৫) জাকির (২৫) সাজাহান (৬০) ফরিদ (৬০) বেলায়েত (৬০) জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলে ও থানাপুলিশ নদীতে গিয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...