চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৩৮
৫৯৫
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ইলিশের শেষ মৌসুমে পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর এ ইলিশ শিকারে গিয়ে বঙ্গপোসাগরে একটি ট্রলার ডুবে ১৮জন মাঝি মাল্লা ও জেলে নিখোঁজ হয়। গত মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে বঙ্গপোসাগরে এফবি মা জননী-২ নামের একটি ট্রলারের সম্মুখ অংশের (আহ্নি) তলা ফেটে ডুবে যায় বলে জানান হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের জেলেরা। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মাঝির। এর আগে ওই ট্রলারটি গত শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ৮নং ওয়ার্ডের ১৬ জন ও পাশ্ববর্তী জাহানপুর ইউনিয়নের ১জন এবং দৌলতখান উপজেলার ১জন জেলে নিয়ে সাগরে মৎস্য শিকারে যায়। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মালেক মিয়া জানান,মঙ্গলবার বিকাল ৪টায় ওই ট্রলারটি ভাসানচরের প্রায় ২৫ কিলোমিটার পূর্ব দিকে সাগরে জাল ফেলে। আবহাওয়া খারাপ হলে জাল নিয়ে ফিরে আসার সময় ট্রলারটির তলা ফেটে গিয়েছে বলে ট্রলার মালিক মহিউদ্দিন তাঁর বড়ো ভাই খলিলকে ফোন করে জানিয়ে ভাসানচরের পূর্ব দিকে একটি ট্রলার নিয়ে তাঁদেরকে উদ্ধারের জন্য ফোন দিয়ে জানান। তাৎক্ষনিক খবর পেয়ে মহিউদ্দিন মাঝির বড়ো ভাই খলিল উদ্দিন বৃষ্টি ও ঝড়োবাতাসের মধ্যে ২টি ট্রলার নিয়ে ওই জেলেদের উদ্ধার করতে যায়। এমন ঘটনায় জেলেদের সন্ধান না পাওয়ায় জেলে পল্লীতে দিনভর চলে শোকের মাতম। অবশেষে ৩০ঘন্টা পর গত বুধবার (২৯সেপ্টেম্বর) দুপুরে মনপুরা কলাতলীর চরের একটি ছোট ট্রলার তাঁদের উদ্ধার করে। মহিউদ্দিন মাঝিসহ নিখোঁজ ১৮ জন জেলেকে ওই ট্রলারটি ঢালচরে নিয়ে পৌছে দেন বলে ফিরে আসা জেলেরা জানান। উদ্ধার হওয়া জেলে ওবায়েদ উল্লাহ (৪৯) হাবিব উল্লাহ মিঝি (৪৮) ও মোসলেহ উদ্দিন (৩৫) বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউ দেখা দিলে আমরা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে ঢেউয়ের আঘাতে ট্রলারটির সামনের অংশের তলা ফেটে যায় এবং পিছনের পাখার পাতা ভেঙ্গে গিয়ে ট্রলারে ধিরে ধিরে পানি প্রবেশ করে। এসময় আমরা ১৮ জেলে দ্রæত সকল বয়া ও প্লুট এবং কন্টেইনার ড্রাম একসাথে বাধিঁ। পরে সকল জেলেকে একসাথে শরীরে বেধেঁ সাগরে ঝাপিয়ে পড়ি। হাবিবুল্লাহ বলেন, আমাদের অনেকগুলো ট্রলার দেখেও উদ্ধার করেনি। দিনরাত সাগরে ভেসে বেড়িয়েছি। পরদিন দুপুরে একটি ট্রলার আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের পৌছে দেয়। ট্রলার মালিক মহিউদ্দিন মাঝি বলেন, আমার এ ট্রলারটি তৈরী করতে প্রায় ১কোটি ১৫ লাখ টাকা খরচ হয়েছে। ট্রলারটি নতুন নামিয়ে মাত্র ৩টি ট্রিপ মাছ পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ট্রলারটি পাওয়া যায়নি তবে নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়েছে এবং জেলেরা তাদের পরিবারের কাছে ফিরে এসেছে। উদ্ধারকৃত জেলেরা হলেন, মহিউদ্দিন মাঝি (৩২) দুলাল (৩৩) সাজাহান মুন্সি (৩৫) আবদুল মুনাফ (৩৭) মোসলেহ উদ্দিন (৩০) ওবায়দুল্লাহ (৪৯) নুরনবী (৪) হাবিবুল্লাহ মিঝি (৪৮) আজাদ (২০) রুবেল (২০) আলমগীর (৩৫) জাকির (২৫) সাজাহান (৬০) ফরিদ (৬০) জুয়েল (৩০) জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত