দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২১ রাত ১০:১৮
৪১৮
ইউনিয়ন পরিষদ নির্বাচন
মো: মামুন, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থীদের দলীয় মনোনয়ন পূর্ববর্তী বাছাইয়ে তৃণমূল পর্যায়ে প্রত্যক্ষ ভোট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল অবধি ওই ভোট কার্যক্রমে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো: সামসুদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জি.এস ভুট্টো তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন প্রমূখ। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন, সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক ও অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির। গোপন ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে দলীয় চুড়ান্ত মনোনয়ন পূর্ববর্তী প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের ভোটের ফলাফলে দেখা যায় মেদুয়া ইউনিয়নের প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোট-১৮, প্রতিদ্ব›দ্বী মো: মহসিন পেয়েছেন ১ ভোট। মদনপুর ইউনিয়নের প্রার্থী এ.কে.এম নাছির উদ্দিন নান্নুর প্রাপ্ত ভোট-১৮, আবু জাফর পেয়েছেন ০২ ও এনায়েত উল্লাহ পেয়েছেন ০ ভোট। চরপাতা ইউনিয়নের প্রার্থী কাজল ইসলাম তালুকদার-১৪, মো: হেলাল উদ্দিন-০৩ ও মো: বশির মোল্লা পেয়েছেন ০ ভোট। উত্তর জয়নগর ইউনিয়নের প্রার্থী মো: ইয়াছিন লিটন-১০, মো: বশির সরদার-০৪, জিয়াউদ্দিন কামাল-০৪ ও সাফিজল ইসলাম-০১ ভোট পেয়েছেন। দক্ষিণ জয়নগর ইউনিয়নের প্রার্থী আলমগীর হাওলাদার- ১৬, একে.এম আলতাফ হোসেন- ০২, মাহফুজুর রহমান ভুট্টু- ০ ও নাজমুল হাসান- ০১ ভোট পেয়েছেন। চরখলিফা ইউনিয়নের প্রার্থী মেহেদী মাসুদ মুকু খাঁন- ১৬ ও শামীম হোসেন অমি চৌধুরী- ০৩ ভোট পেয়েছেন। ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবুর কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় দলীয়ভাবে তাকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে দৌলতখান উপজেলায় সাতটি ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক