অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূলে ভোট

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২১ রাত ১০:১৮

remove_red_eye

৪৮৬

ইউনিয়ন পরিষদ  নির্বাচন

মো: মামুন, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থীদের দলীয় মনোনয়ন পূর্ববর্তী বাছাইয়ে তৃণমূল পর্যায়ে প্রত্যক্ষ ভোট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল অবধি ওই ভোট কার্যক্রমে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো: সামসুদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জি.এস ভুট্টো তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন প্রমূখ। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন, সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক ও অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির। গোপন ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে দলীয় চুড়ান্ত মনোনয়ন পূর্ববর্তী প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের ভোটের ফলাফলে দেখা যায় মেদুয়া ইউনিয়নের প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোট-১৮, প্রতিদ্ব›দ্বী মো: মহসিন পেয়েছেন ১ ভোট। মদনপুর ইউনিয়নের প্রার্থী এ.কে.এম নাছির উদ্দিন নান্নুর প্রাপ্ত ভোট-১৮, আবু জাফর পেয়েছেন ০২ ও এনায়েত উল্লাহ পেয়েছেন ০ ভোট। চরপাতা ইউনিয়নের প্রার্থী কাজল ইসলাম তালুকদার-১৪, মো: হেলাল উদ্দিন-০৩ ও মো: বশির মোল্লা পেয়েছেন ০ ভোট। উত্তর  জয়নগর ইউনিয়নের প্রার্থী মো: ইয়াছিন লিটন-১০, মো: বশির সরদার-০৪, জিয়াউদ্দিন কামাল-০৪ ও সাফিজল ইসলাম-০১ ভোট পেয়েছেন। দক্ষিণ জয়নগর ইউনিয়নের প্রার্থী আলমগীর হাওলাদার- ১৬, একে.এম আলতাফ হোসেন- ০২, মাহফুজুর রহমান ভুট্টু- ০ ও নাজমুল হাসান- ০১ ভোট পেয়েছেন। চরখলিফা ইউনিয়নের প্রার্থী মেহেদী মাসুদ মুকু খাঁন- ১৬ ও শামীম হোসেন অমি চৌধুরী- ০৩ ভোট পেয়েছেন। ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবুর কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় দলীয়ভাবে তাকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে দৌলতখান উপজেলায় সাতটি ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...