তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২১ রাত ০৯:৪৬
৫৯০
নিরাপত্তাহীন প্রতিবন্ধী পরিবার একাধিক মামলা দিয়ে হয়রানি
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী কিশোরী মেয়েকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দেয়ায় পুনরায় মারপিট ও বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে প্রতিবন্ধী পরিবারকে।
থানায় অভিযোগ ও সরেজমিন এলাকায় গিয়ে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাইয়ার পাড় গ্রামের হানিফ চৌকিদার বাড়ির দিনমুজুর নুরনবী ওরফে নবুর প্রতিবন্ধী যুবতী মেয়ে শারমিন(১৬)কে উত্যক্ত করতো একই বাড়ির মৃত ইউনুছের বিবাহিত ছেলে আলাউদ্দিন।
প্রতিবন্ধী শারমিনের মা নুরনাহার জানান, পুকুরে গোগল বা থালাবাটি ধোয়ার সময় আলাউদ্দিন আমার মেয়েকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করতে চায়। আসা যাওয়ার সময় একা পেয়ে জড়িয়ে ধরে গায়ে হাত দেয়। তার অভিভাবকদের জানালে আমাদের ঘরে এসে মারপিট করে। এঘটনায় আমরা গত ০১/১২/২০২০ তারিখে থানায় লিখিত অভিযোগ দেই। এতে ডাকাতি মামলার আসামী আলাউদ্দিন, তার মা সুফিয়া, স্ত্রী নিলুফা আমাদের বসতঘরে হামলা করে। এঘটনার বিচার পাইনি।
প্রতিবন্ধী শারমিনের দাদা রতন মিয়া জানান, আলাউদ্দিনরা থানায় মিথ্যা মামলা দিতে না পেরে আদালতে একে একে ৩টি অভিযোগ দিয়ে হয়রানি করছে। তাদের একটি অভিযোগ থানা তদন্ত করছে, আরেকটি ০৭/১০/২০২১ তারিখে কোর্টে ৬জনকে হাজির হতে নোটিশ এসেছে। অপর একটি উপজেলা সমাজসেবা অফিসার তদন্ত করছে। আমরা এই মিথ্যা হয়রানির বিচার চাই।
এ বিষয়ে জানতে আলাউদ্দিনের বাসায় গেলে তার মা সুফিয়া বেগম জানান, আগে তারা মামলা দিয়েছে, এখন আমরাও দিয়েছি।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, শুনেছি পুরানো বিষয় নিয়ে প্রতিপক্ষ আদালতে অভিযোগ দিয়েছে। প্রতিবন্ধী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত