মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২১ রাত ১০:১৯
৬৩৭
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে ধর্ষণ করে প্রতিবেশী বাসিন্দা এক যুবক। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতাব্বরা সমাধানের আশ্বাস দিয়েও কোন সমাধান করেনি গত ৫ মাস। পরে ভূক্তভোগী পরিবার ভোলায় নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করলে আদালতের নির্দেশে মনপুরা থানা ৪ অক্টোবর রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা গ্রহন করে। এই সুযোগে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই যুবক চট্রগামে পালিয়ে যায়।
৫ অক্টোবর মঙ্গলবার মনপুরা থানার পুলিশের একটি টিম চট্রগ্রামের কোতায়ালী লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত যুবককে আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে ৬ অক্টোবর আটককৃত যুবককে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন মামলার আটককৃত আসামী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ মাহবুবুবের ছেলে মোঃ শামীম (২১)। তিনি চট্রগ্রামে দর্জির কাজ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে রাত ১১ টায় মুঠোফোনে শামীম ওই যবতীকে বাড়ীর পাশে পুকুর পাড়ে আসতে বলে। পরে বিবাহের আশ্বাসে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে মুখ থেকে হাত সরিয়ে নিলে ওই যুবতী চিৎকার দেয়। পরে এলাকার লোকজন এসে ওই যুবক ও যুবতীকে বিবস্ত্র অবস্থায় আটক করে। ওই রাতেই যুবকের পিতা-মাতা মেয়েকে পুত্রবধু হিসাবে মেনে নেয়। এমনকি পরদিন রেজিস্ট্রি বিবাহ হবে বলে আশ্বাস দিয়ে যুবককে ছাড়িয়ে নেয়। কিন্তু পরদিন ওই যুবক চট্রগ্রামে পালিয়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি থানা কিংবা আদালতের মামলা করার পরামর্শ দেন। কিন্তু স্থানীয়ভাবে সমাধানের আশ্বাসে সমাধান না হলে গত ৯ আগস্ট থানায় মামলা করতে গেলে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়। পরে ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করে ভূক্তভোগী পরিবার। পরে আদালতের নির্দেশে মনপুরা থানা ৪ অক্টোবর রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়। পরে ৫ অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে ওই যুবককে আটক করে। ৬ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে ওই যুবককে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতের নির্দেশে মনপুরা থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়। পরে চট্রগ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের আসামী শামীমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত