অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২১ রাত ১০:১৯

remove_red_eye

৬০২

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে ধর্ষণ করে প্রতিবেশী বাসিন্দা এক যুবক। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতাব্বরা সমাধানের আশ্বাস দিয়েও কোন সমাধান করেনি গত ৫ মাস। পরে ভূক্তভোগী পরিবার ভোলায় নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করলে আদালতের নির্দেশে মনপুরা থানা ৪ অক্টোবর রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা গ্রহন করে। এই সুযোগে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই যুবক চট্রগামে পালিয়ে যায়।

৫ অক্টোবর মঙ্গলবার মনপুরা থানার পুলিশের একটি টিম চট্রগ্রামের কোতায়ালী লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত যুবককে আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে ৬ অক্টোবর আটককৃত যুবককে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন মামলার আটককৃত আসামী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ মাহবুবুবের ছেলে মোঃ শামীম (২১)। তিনি চট্রগ্রামে দর্জির কাজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে রাত ১১ টায় মুঠোফোনে শামীম ওই যবতীকে বাড়ীর পাশে পুকুর পাড়ে আসতে বলে। পরে বিবাহের আশ্বাসে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে মুখ থেকে হাত সরিয়ে নিলে ওই যুবতী চিৎকার দেয়। পরে এলাকার লোকজন এসে ওই যুবক ও যুবতীকে বিবস্ত্র অবস্থায় আটক করে। ওই রাতেই যুবকের পিতা-মাতা মেয়েকে পুত্রবধু হিসাবে মেনে নেয়। এমনকি পরদিন রেজিস্ট্রি বিবাহ হবে বলে আশ্বাস দিয়ে যুবককে ছাড়িয়ে নেয়। কিন্তু পরদিন ওই যুবক চট্রগ্রামে পালিয়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি থানা কিংবা আদালতের মামলা করার পরামর্শ দেন। কিন্তু স্থানীয়ভাবে সমাধানের আশ্বাসে সমাধান না হলে গত ৯ আগস্ট থানায় মামলা করতে গেলে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়। পরে ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করে ভূক্তভোগী পরিবার। পরে আদালতের নির্দেশে মনপুরা থানা ৪ অক্টোবর রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়। পরে ৫ অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে ওই যুবককে আটক করে। ৬ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে ওই যুবককে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতের নির্দেশে মনপুরা থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়। পরে চট্রগ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের আসামী শামীমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...