অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে গাছ থেকে পা-মুখ বাধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২১ রাত ০৯:৫৯

remove_red_eye

৫৮১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পা ও মুখ বাধা মো. শাকিব (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শাকিব ওই এলাকার বজলু মোল্লার ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও ওসি মাকসুদুর রহমান মুরাদ।
মৃত শাকিবের বাবা বজলু মোল্লা জানান, রাতে খেয়ে সকলে মিলে এক সাথে ঘুমিয়ে পড়ি। ভোরে শাকিবকে ঘরে না দেখতে পেয়ে তার মা তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর শাকিবকে বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। এসময় শাকিবের মা চিৎকার দিলে আমরাও গিয়ে শাকিবকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
বজলু মোল্লা অভিযোগ করে বলেন, স্থানীয় সালাউদ্দিনসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় সালাউদ্দিনরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তারাই শাকিবকে রাতে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করবো।
এব্যাপারে অভিযুক্ত সালাউদ্দিন বলেন, তাদের সাথে জমি নিয়ে ঝামেলা ছিল। এনিয়ে মামলাও করেছি। পরে স্থানীয়ভাবে এর সমাধান হয়ে গেছে। শাকিবের মৃত্যুতে আমার কোনো হাত নেই। আমাকে ফাঁসাতেই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে শাকিবের বাবা বজলু মোল্লা।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...