অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কৃষি ও খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১১:৩১

remove_red_eye

৫৬৯

লালমোহন প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী উদ্যোগের ফলে কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ আজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় রয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।

বুধবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিনামূল্যে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি শাওন এসব কথা বলেন। এসময় উপজেলার ১৬ জন কৃষকের হাতে সেচযন্ত্র তুলে দেয়া হয়।

এর আগে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও মহড়ায় অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়াম্যান আবুল হাসান রিমন প্রমূখ। 

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...