অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১১:৩৭

remove_red_eye

৫৩৮

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। 

সূত্র জানায়, উপজেলার হাজিপুর মাধ্যমিক নবম শ্রেণরি ছাত্রী খাদিজা আক্তার মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে বারোটায় বসতঘর সংলগ্ন রান্নাঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সুরতহাল লিপিবদ্ধ শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  প্রথমে পুলিশ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

দৌলতখান থানার উপ পরিদর্শক বায়েজিদ নেওয়াজ জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাঞ্চন মেম্বার বাড়ির সবুজের রান্নাঘর থেকে ওড়নায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা আক্তার সাথী (১৪) ওই বাড়ির মৎস্যজীবী সবুজের মেয়ে। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগ থেকে নিহত সাথীর সাথে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোসন বাজার সংলগ্ন কামালের ছেলে কলেজ পড়–য়া (উচ্চ মাধ্যমিক পাস) আল আমিনের (১৯) প্রেমের সম্পর্ক চলে আসছিল। আল আমিন মেয়েটিকে প্ররোচিত করে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে যেত। গত সপ্তাহে আল আমিন তাকে ঢাকায় নিয়ে যায়। তারা গত শুক্রবার কামরাঙ্গির চরে বসবাসকারী আল আমিনদের পাসের বাড়ির মুকুলের বাসায় ওঠে। এ ঘটনা টের পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা আল আমিনকে আটক করলে মোটা অর্থের বিনিময়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এরপর আল আমিন নিরুদ্দেশ হলে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী আত্ম হত্যা করে। এ ঘটনার পর আল আমিন এলাকায় গা ঢাকা দিয়েছে। আল আমিনের পিতা মো: কামাল তার ছেলের এসব কাহিনী কিছুই জানতেন না বলে জানান।

নিহতের স্বজনদের দাবি আল আমিন তাকে বিয়ে না করে আত্মহত্যায় প্ররোচিত করেছে। দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, ঘটনাটি প্রেমঘটিত আত্মহত্যা।  এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...