অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিয়ে বাড়িতে যুবতীর শ্লীলতাহানী, হামলা ও ভাংচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২১ রাত ১২:৪৭

remove_red_eye

৫৭৭

চরফ্যাশন প্রতিনিধি : বিয়ে বাড়িতে জামাইয়ের বোনের পেটে চিমটি কাটাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালাপুনিয়ার পোল গ্রামের কৃষক নসু মিয়ার মেয়ের বিয়েতে বরের বোনের পেটে চিমটি কাটার অভিযোগ ওঠে। এ ঘটনায় বরপক্ষের লোকজন প্রতিবাদ করলে বিয়ে বাড়িতে আসা অভিযুক্ত ফারুকের ছেলে বেকু মনির ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে মনিরের নেতৃত্বে ফারুক, কুদ্দুস ও ফরিদসহ অন্তত ১০ থেকে ১৫ জন একত্রিত হয়ে বরপক্ষ ও কনে পক্ষের উপর দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাট করে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন।

ভিকটিমের বড় বোন মিনা বেগম বলেন, গত সোমবার রাতে আমার ছোট ভাইয়ের বিয়ের সময় স্থানীয় যুবক আমার ছোট বোনের পেটে চিমটি মারে এবং জড়িয়ে ধরে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় ওই যুবককে আমার ভাই ও বোনের স্বামী ডেকে বিষয়টি জিজ্ঞেস করলে তাঁরা দলবল নিয়ে প্লাস্টিকের চেয়ার ও লাঠিসোটা এবং দা’সেনি দিয়ে আমাদের মারধর ও কুপিয়ে জখম করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় আমাদের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। কনের বাবা মো. নসু মিয়া অভিযোগ করে বলেন, আমার জামাইয়ের বোনকে শ্লীলতাহানী  করলে বিষয়টি নিয়ে মনিরের সঙ্গে আমাদের বাকবিতÐা হয়। এসময় মনিরের নেতৃত্বে আমাদের হামলা করে। এঘটনায় আমার স্ত্রী, জামাই, বেয়াইসহ অন্তত ২০জন আহত হয়। নসুর ছেলে রুবেল জানান, পূর্বেও জমি-জমার বিরীধ নিয়ে এই মনির ও তাঁর পরিবারের লোকজন মিলে আমাদেরকে ৩ বার মারধর করে। কনের মা ছলেমা খাতুন বলেন, এঘটনার পরে আমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পিটিয়ে এবং ঘরে প্রবেশ করে আমার স্বামী, ছেলে, মেয়ে ও আমাকে নির্যাতন করবে বলেও হুমকি দিচ্ছে সন্ত্রাসী মনির। আমরা যদি প্রশাসনের কাছে বিচার দেই তাহলে আমাদের হত্যা করবে বলে সাশিয়ে গেছে মনিরের বাবা ফারুক ও অন্যন্যরা। 

এদিকে স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, মনির দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া ও মাদকের সঙ্গে জড়িত রয়েছে। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে মনির ও তাঁর সঙ্গে থাকা এলাকার বখাটে যুবকরা ওই বিয়ে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এ বিশৃঙ্খলা করে। 

মনির বলেন, আমি বাজার থেকে রাতে বাসায় যাওয়ার সময় ওই বাড়িতে হট্টগোল দেখি। ঘটনাস্থলে গেলে আমার সঙ্গে বরপক্ষের লোকজনের সঙ্গে ওই মেয়ের শরীরে হাত দেয়ার বিষয়ে বাকবিতÐা হয়। এসময় বরপক্ষের লোকজন আমার উপর চড়াও হলে আমি ওই মেয়ের স্বামী ও ভাইকে মারধর করি। এঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...