জসিম জনি
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২১ রাত ১১:৩০
৬৬৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে পুকুর ও ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা। গত আগষ্ট-সেপ্টেম্বর দুই মাসেই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার দেয়া তথ্যে উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে অন্তত ১০ টি। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। পানিতে ডুবে মারা যাওয়া এসব শিশুর অনেকেরই বয়স এক থেকে ৫ বছরের ভিতরে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, ডা. সহরওয়ারর্দী ও ডা. ফয়সাল আহমেদ তৌহিদ একই যুক্তি দিয়ে বলেন, হাসপাতালের জরুরী বিভাগে পানিতে পড়া শিশুদের নিয়ে আসছে স্বজনরা। যা তুলনামূলকভাবে অনেক বেশি। দেখা যাচ্ছে, অনেক সময় হাসপাতালে আনা হচ্ছে মৃত শিশুদেরও। তবে পরিবারের অসচেতনতার কারণেই এ শিশু মৃত্যু বৃদ্ধি পেয়েছে। তাই পানিতে ডুবে শিশু মৃত্যু কমাতে পরিবারের সদস্যদের অধিক সচেতন হতে হবে। এছাড়াও কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সঠিক চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হতে পারে। তাই কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে তাৎক্ষনাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রায় সময় খবর পাচ্ছি পানিতে ডুবে শিশু মৃত্যুর। এরপর পিছনের বড় কারণ হচ্ছে পরিবারের অসচেতনতা। সকলের উচিত বাচ্চা শিশুদের চোখের নজরে রাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেছেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাসহ মাইকিং করা হচ্ছে। আশা করছি এতে করে আগামী দিনগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসবে। তবে সকল শিশুর অভিভাবকদের এবিষয়ে অধিক সচেতন থাকতে হবে, যাতে করে শিশুরা পুকুর বা ডোবার পাড়ে খেলা করতে না পারে। বিশেষ করে যাদের বাড়ির পাশে পুকুর, ডোবা ও খাল রয়েছে তাদের।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত