লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২১ রাত ০৮:২৫
৫৩৩
একমাত্র ছেলের সন্ধান না পেয়ে মা-বাবার গগণবিদারী আর্তনাদ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয় মো. রায়হান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র। নিখোঁজের পর থেকে একমাত্র পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে মা-বাবার গগণবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে লালমোহন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের আকাশ-বাতাস। নিখোঁজ ছেলের ছবি ও স্কুলের ব্যাগ বুকে ধরে তার স্মৃতিগুলো মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা-বাবা। নিখোঁজ রায়হান ওই এলাকার রাশেদ-ঝর্ণা দম্পতির একমাত্র পুত্র সন্তান এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিখোঁজ রায়হানের মা-বাবা বলেন, প্রতিদিনের মত গত মঙ্গলবার স্কুল থেকে ফিরে দুপুরের খাবার শেষে ঘরের বাইরে খেলতে যায় সে। পরে বিকাল গড়িয়ে রাত হয়ে গেলেও রায়হান আর ঘরে ফিরেনি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি শিশু রায়হানকে। পরে বুধবার লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশু রায়হানের বাবা রাশেদ। এখন প্রশাসনসহ সকলের কাছে ছেলেকে ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন নিখোঁজ রায়হানের মা-বাবা।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রায়হান নামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেছে ওই শিশুর পরিবারের লোকজন। আমরা বিভিন্ন থানায় নিখোঁজ রায়হানের ছবি পাঠিয়েছি। সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক