অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে শিশুর মৃত্যু, ২ জন নিখোঁজ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৫৪৩

চরফ্যাসন প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে ভোলার দক্ষিণে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ৯ যাত্রীসহ সবজী বোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় জুনায়েদ নামে  তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়াও  নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন (৩০) ও তার মা বিলকিছ বেগম (৫০) । আজ রবিবার দুপুর ১ টার দিকে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলার ট্রলারটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কোস্টগার্ড ও পুলিশ চেষ্টা চালাচ্ছেন।

কুকরী মুকরী ইউনিয়নের  চেয়ারম্যান আবুল হাসেন মহাজন জানান, দুপুরে চর পাতিলা থেকে স্বপন মাঝির ট্রলারটি সবজি সহ ৯জন যাত্রী নিয়ে কচ্চপিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক জুনায়েদ নামের ৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন ও তার মা বিলকিছ। অন্য ট্রলারের সহায়তায় ৬ যাত্রী জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজদের বাড়ি চর পাতিলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পরই চেয়ারম্যানসহ চর মানিকা কন্টিজেন্টের কোস্টগার্ড ও দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।  তবে বৈরি আবহাওয়া ও নদী উত্তাল থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। উদ্ধার টিমে থাকা  কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পূর্ণিমার জোতে  উত্তাল ঢেউয়ের কারনে কাছ থেকে দেখা স্বপন (৩০) বিলকিস (৫০) সাগরের গভীরে হারিয়ে যায়। ফলে তাদেরকে  উদ্ধার করা সম্ভব হয়নি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...