চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৩৭
৫৫৭
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পেতে ভোলার চরফ্যাশন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাত ৯টায় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রকৌশলীকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চরফ্যাশন সংবাদের সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, ভোলা জেলা নাগরিক ফোরামের (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, পাদুকা সমিতির সভাপতি মাও. মো. হান্নান, ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম টিপু,সাংবাদিক সোহেব চৌধুরী, নুরুল্লাহ ভুইয়া, মো. ফরিদ, হকার্স লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ও ইউনুস মোল্লা আলোচনায় অংশ নেন।
এছাড়াও বিদ্যুৎ গ্রাহক ও নাগরিক সমাজ এবং বাজার ব্যবসায়ী সমিতির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী আবাসিক বিদ্যুত প্রকৌশলীকে স্মারকলিপি পেশ করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত