বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০১৯ রাত ১০:১৬
১০৫১
আকতারুল ইসলাম আকাশ : ভোলার ইলিশা থেকে ঢাকাগামী কর্ণফুলী লঞ্চ যোগে এক শিশুকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ৩ অপহরনকারীকে আটক করেছে জনতা। বুধবার রাত ১০ টার দিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের হোটেল ব্যবসায়ী মামুনের ছোট ছেলে শিশু নাঈম হোসেন (৬) কে ওই অপহরনকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। এসময় ৩ অপহরনকারীকে গনধোলাই দেয়া হয়।
শিশু নাঈমের বাবা মামুন বাংলার কন্ঠকে জানান, মঙ্গলবার বেলা আনুমানিক ৩টার সময় তার ছেলে শিশু নাঈম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে নিখোঁজের সংবাদে পাতারহাট বন্দরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং মেহেন্দিগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে সংবাদ দেওয়া হয়।
এমন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লঞ্চ এমভি কর্নফুলী-১ এ জনতার হাতে শিশু নাঈম সহ ৩ যুবক আটক হয়। পরে অপহরণকারী ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
লঞ্চে থাকা যাত্রী মাকসুদুর রহমান জিলাদার মুঠোফোনে বাংলার কন্ঠকে জানান, কালিগঞ্জ থেকে অপহরণ করা শিশু নাঈমকে নিয়ে ৩ অপহরণকারী লঞ্চে উঠে। পরে শিশুটির কান্নাকাটি দেখে যাত্রীরা তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে অপহরণকারীরা যাত্রীদেরকে কোন প্রশ্ন না করার জন্য বাঁধা দেয়। অপহরণকারীদেরকে সন্দেহ হলে লঞ্চে থাকা আনসার সদস্য ও কেরানী মিলন তাদেরকে আটক করে লঞ্চে বেঁধে রাখেন। পরে সকালে ঢাকা সদরঘাটে লঞ্চ ঘাট করলে পুলিশকে খবর দেন লঞ্চ কতৃপক্ষ।
আটককৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ চরহোগলা গ্রামের বেল্লাল সিকদার (১৯), রবিউল সিকদার (২৩) ও চানপুর ইউনিয়নের কোলচরী গ্রামের রিগান হোসেন (২২)।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মজিবুর রহমানের গণমাধ্যমকে জানান, শিশু নাঈম সহ ৩ অপহরণকারীকে ঢাকা কোতোয়ালী থানায় আটক রাখা হয়েছে। তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত