অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ রাত ১১:৩১

remove_red_eye

৬৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের জনতা বাজার এলাকার আড়ৎ ব্যবসায়ী হাছিন মীরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত চক্র গ্রীল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকারসহ সাড়ে ২৩ লাখ টাকার  মূল্যবান জিনিসপত্র লুট করে  নেয়ার দুই দিন পরও ডাকাতদের আটক করতে পারেনি পুলিশ।  অপরদিকে বিষয়টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অভিযোগ  রেকর্ড করেছেন চুরি হিসেবে।

 মঙ্গলবার হাছন মীর সাংবাদিকদেও কাছে  অভিযোগ করেন,  প্রতিদিনের মত  ১৬ অক্টোবর রাতে তিনি ও তার পরিবারের লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান। গভীর রাতে ঘরের মধ্যে শব্দ পেয়ে আমার স্ত্রী ঘুম থেকে ওঠে ডাইনিং রুমে গেলে ডাকাতরা তার গলায় ছুরি ঠেকিয়ে চিৎকার,চেচামেচি না করার জন্য ধমক দেয়। এককই ভাবে তার গলায়ও অস্ত্র ঠেকিয়ে স্টিলের আলমারি ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা একে একে বেড় হয়ে পালিয়ে যায়। 

ডাকাতরা মুখোশধারী ছিল বলেও জানান, হাসন মীর ও তার স্ত্রী তাছলিমা বেগম । এ ঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেন হাছিন মীর। সংঘবদ্ধ এই চক্র বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এরা জানালার গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে থাকে। ঘরের লোকজন জেগে ওঠলে অস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায়। হাছিন মেরের ভাগ্নে  মোঃ রাসেদ জানান,  গলায় ছুরি ঠেকিয়ে মালামাল লুট করা হয়েছে। এটি সংঘবব্ধ ডাকাত দলের কাজ। তিনি দ্রæত ওই ডাকাত চক্রকে খুঁজে বেড় করার দাবি জানান। চরফ্যাশন থানার ওসি  জানান, তারা বিষয়টি তলিয়ে দেখছেন। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান,  সংঘবদ্ধ চক্রটিকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তবে পুলিশ অভিযোগ করেন, ঘরনার পর দিন ব্যবসায়ী হাছিন মীর থানায় মৌখিক অভিযোগ দিলেও  মামলা করতে রাজি হন নি। শেষ পর্যন্ত মঙ্গলবার চুরি মামলা হিসেবে লিখিত অভিযোগ দেন। 

 

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...