লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ রাত ১১:৩৩
৭০৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) এর নাম ভাঙিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে লালমোহন পৌর শহরের মিতু বেকারীতে ০১৬১০৪৭৩০৩৭ নাম্বার থেকে কল দিয়ে নিজেকে লালমোহনের এ্যাসিল্যাÐ দাবী করে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এছাড়াও মুসলিম, আরাফাত, আপ্যায়ন ও আরজু হোটেল মালিকদের নাম্বার সংগ্রহ করে তাদেরকেও কল দিয়ে টাকা চেয়েছিল চক্রটি।
জানা যায়, লালমোহন পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা মফিজুল ইসলামকে ওই প্রতারক চক্র নিজেকে লালমোহনের এসিল্যাÐ দাবী করে ওই সব দোকান মালিকদের কাছে পাঠানো হয়। এর মধ্যে আরাফাত হোটেল ও মুসলিম হোটেল মালিকদের বিষয়টি সন্দেহ হলে তারা লালমোহন এসিল্যান্ড অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন তারা।
এদিকে, নিজের নাম জড়ানোর কারণে বিষয়টি খতিয়ে দেখতে সোমবার রাতে মাঠে নেমেছেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এসময় তিনি দোকান মালিকদের বক্তব্য অনুযায়ী পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা মফিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। মফিজুল ইসলাম নিজেও ওই চক্রের প্রতারণার শিকার হওয়ায় তাকে পরে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, আমার নাম ভাঙিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা দাবী করার অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি খতিয়ে দেখেছি। পরে জানতে পেরেছি এটি একটি প্রতারক চক্রের কাজ।
তিনি আরও বলেন, যদি কেউ আমার নাম করে অর্থ দাবী করে বিষয়টি দ্রæত আমাকে জানানোর অনুরোধ রইলো।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত