অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ রাত ১১:৩৯

remove_red_eye

৮৫৭

লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল  এর ৫৮তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 

সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে খেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন । এসময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন  বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল  খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। এমপি শাওন আরোও বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের এ অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষায় অনেকটা এগিয়েছে। তার সঙ্গে খেলাধুলার মান আরও বৃদ্ধি করতে হবে। 

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার।

 লালমোহন ছাত্রলীগের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে মোট ৮ দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন একাদশের সাথে রমাগঞ্জ ইউনিয়নের খেলা গোল শূণ্য ড্র হয়েছে।

এ সময় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...