অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লটারিতে হতে পারে স্কুলের ভর্তি কার্যক্রম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২১ রাত ০৯:৩৮

remove_red_eye

৭১২

বাংলার কণ্ঠ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে চলতি বছরও সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই লক্ষ্য নিয়ে স্কুল ভর্তি নীতিমালা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহে এ ব্যাপারে সভা করে নীতিমালা চূড়ান্ত করা হতে পারে। তবে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পক্ষে নন রাজধানীর শীর্ষ প্রতিষ্ঠানপ্রধানরা।

 জানা গেছে, নতুন বছর সামনে রেখে নভেম্বর থেকে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছে বেসরকারি বিদ্যালয়গুলো। রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ হবে ডিসেম্বরের শুরুতে এবং মাসের শেষ দিকে লটারি বা ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আবেদন কার্যক্রম চলবে অনলাইনে।

সাধারণত প্রতি বছর স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে লটারি অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়।

মাউশি সূত্রে জানা যায়, গত বছরের মতো এবারো ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে। করোনার ঝুঁকি এড়াতে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে সভা করে ২০২২ সালের স্কুল ভর্তি নীতিমালা চূড়ান্ত করার কথা রয়েছে। গত সপ্তাহের বুধবার এ সভা হওয়ার কথা থাকলেও এসএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সম্মেলনের কারণে ওই সভা বাতিল হয়। চলতি সপ্তাহের যেকোনো দিন এ সভা হতে পারে। গত বছর সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে    শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক  বলেন, আগামী বছরের নীতিমালা এখনও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, করোনার মধ্যে স্কুলে শিক্ষার্থী ভর্তিতে কীভাবে ঝুঁকি এড়ানো যায় সে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হবে। এ কারণে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করতে প্রস্তাব দেওয়া হবে। এ প্রস্তাব গৃহীত হলে আগামী বছরের শিক্ষার্থী ভর্তি লটারিতে করা হবে। সূত্র: জাগো নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...