চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২১ রাত ০৮:০৯
৫৯৪
চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের তোরজোর চলছে। তবে ভোটার তালিকা পুর্নবিন্যাস না থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নের ভোটগ্রহণ বন্ধ থাকবে বলে জানা গেছে। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নের ভোট গ্রহণের কথা থাকলেও সোমবার (১ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তৃতীয় ধাপে চরফ্যাশনের আটটি ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল। তবে ঢালচর ইউনিয়নের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।আর তাই চরফ্যাশন উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কর্মকর্তা গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত একটি আদেশ হাতে পান বলেও জানান।আলাউদ্দিন আল-মামুন আরও জানান, ঢালচর ইউনিয়নে ভোটার তালিকা পুর্নবিন্যাস নতুন গেজেট অনুযায়ী হয়নি। তাই ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।এ ইউনিয়নে হঠাৎ করেই ভোটগ্রহণ স্থগিত হওয়ার ফলে প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী আমেজ না থাকায় হতাশায় পড়েছেন প্রার্থীরা।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত