অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২১ রাত ০৯:১৩

remove_red_eye

৫৯৮

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : দুই সাংবাদিকের বিরুদ্ধে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন। চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য ও আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম নোমার চৌধুরী, অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশন এবং মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামসহ তাদের পরিবারের ১৩ সদস্যের বিরুদ্ধে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে রিপোর্টের জন্য দুলারহাট থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে গত ২০ জুলাই বিকালে ওই দুই সাংবাদিকের বাড়ির  নারিকেল গাছ থেকে স্থানীয় হানিফ, হিরন, এমরান, আল আমীন, তাছলিমা বেগম, নুরজাহান,হাফেজা বেগম গংরা নারিকেল পারে।
নারিকেল পারার বিষয় নিয়ে দুই সহদোর সাংবাদিকের পিতা নুরুল ইসলাম তার আরেক ছেলে আনোয়ার ও সিরাজুল ইসলামসহ পরিবারের ৫/৬জনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তখন দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ চার কিশোরগ্যাংকে আটক করলেও বাকী আসামীকে আটক না করে ফয়সালার কথা বলে দুলারহাট থাানার ওসি মোরাদ হোসেন। স্থানীয় আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, মুজিবনগর ইউপি চেয়ারম্যানর আব্দুল ওয়াদুদ মিয়া, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন রনি, বর্তমান সদস্য ইব্রাহীম, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের বসত বাড়ির জমি মাপ দেন। এতে হানিফ মাঝিদের জমি থেকে সাড়ে ১৩শতাংশ জমি পাওয়ানা হয় ওই সাংবাদিক পরিবার। প্রতিপক্ষরা এ জমি সাংবাদিক পরিবারকে তাঁরা বুঝিয়ে না দিয়ে উল্টো চরফ্যাশন আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে গত ২৫ অক্টোবর। এদিকে দুই সাংবাদিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়ায় চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন  আরাফাত, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, অনলাইন জার্নালিস্ট এ্যাসোশিয়েশন চরফ্যাশন শাখার সভাপতি সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আমাদের সময় প্রতিনিধি আদিত্য জাহিদ, সম্পাদক সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল¯œাহ ভূইয়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...