অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২১ রাত ১০:১৩

remove_red_eye

৫৯৪

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নমগ্রামের উত্তর মাথা আনন্দ বাজারের মেসার্স রিয়া ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক সেলিম বেপারী জানান, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে তার বাবা মো. ইউনুছ বেপারী দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। বুধবার সকাল ৭টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দুইটি তালার একটিও নেই। দোকান খোলা। তখন বাজরের অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ৭টি কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই। বস্তায় রাখা গমগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। গমের বস্তাটি নেই।  সেলিম বেপারী ধারনা করেন গমের বস্তায় ভরে চোরেরা কীটনাশকগুলো নিয়ে গেছে। তিনি আরও বলেন চোরেরা প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকার কীটনাশক নিয়ে গেছে। নগদ কোন টাকা পয়সা নেয়নি। তালা দুইটিকে মনে হয় লোহার শাবল দিয়ে চোরেরা খুলে ফেলে ভিতরের মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম বেপারী। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...