বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২১ রাত ০৮:৩৯
৫৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরায় শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকলেও বৃহস্পতিবার কালীপূজায় ছুটি না দিয়ে শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য করেছে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ক্লাস খোলা রেখে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে দুই প্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষোভ জানান অভিভাবক ও শিক্ষার্থীদের পাশপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা।
উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ রহমান অবশ্য জানান, কৃমির ওষুধ খাওয়ার জন্য স্কুল খোলা রাখা হয়। অপরদিকে শিক্ষকরা জানান আগেই শিক্ষার্থীদের কৃমির ওষুধ খাওয়ানো হয়। উপজেলা নির্বহাী অফিসার শামিম মিয়া জানান, বিষয়টি শুনেই ওই দুই স্কুলের ক্লাস ছুটি দেয়ার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান জানান, ওই দুই প্রধান শিক্ষক বন্ধের দিন কেন স্কুল খোলা রেখেছে তা জানতে তলব করা হবে। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধ্য করা হলেও স্কুলে তেমন কোন ক্লাস হয় নি। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ভোলার সরকারি শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ জানান, ওই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুটি প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি তদন্ত করা হোক। জেলা শিক্ষা কর্মকর্তা মাধম চঁন্দ্র দাস জানান, শিক্ষা মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ছুটি অগ্রাহ্য করার সুযোগ নেই। বিষয়টি তারা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত