অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এবার সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:০৫

remove_red_eye

৬৩৩



মামলা হলে  আটক হয়নি আসামী


মনপুরা প্রতিনিধি :  ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় এবার বিয়ের প্রলোভন দেখিয়ে সৌদি প্রবাসী এক তরুণীকে মোঃ মামুন সুলতান নামে এক যুবক ধর্ষণ করেছে । এ শনিবার সকালে এ ঘটনায় তরুণী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। তবে  ঘটনার পর ওই যুবক পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোতালেবের ছেলে মোঃ মামুন সুলতান (২৫)। ওই প্রবাসী তরুণীর বাড়িও একই গ্রামে।

মামলার এজাহার, স্থানীয় সূত্রে জানা যায়, গত দ্ইু বছর ওই তরুণীকে সৌদি থাকাকালীন মামুন মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। প্রবাসী তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌদি আরব থেকে দেশে চলে আসতে বলে। পরে ওই প্রবাসী তরুণী যুবকের বিয়ের প্রস্তাবে রাজী হয়ে গত ২ আগস্ট সোমবার বাংলাদেশে চলে আসে। তখন মামুন এয়ারর্পোট থেকে তাকে রিসিভ করে ওই তরুণীকে আতœীয়র বাড়িতে নিয়ে যাবে বলে হোটেল নিয়ে জোরপূর্বক শাররীক সর্ম্পক করে। পরে দেশে আসার পর ওই যুবক বিয়ে নিয়ে তালবাহানা শুরু করে। এক পযার্য়ে শুক্রবার সকাল ১০ টায় বিয়ের ব্যাপারে কথা বলতে মনপুরা ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডে ওই যুবকের বাড়িতে নিয়ে যেয়ে ফের জোর করে ধর্ষণ করে। এই সময় তরুণী চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়। তখন ওই যুবকের বাড়িতে কেউ ছিলনা বলে জানান প্রবাসী তরুণী।
মনপুরা থানার ওসি সাইদ আহমেদ সাংবাদিকদের জানান, সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি। অভিযুক্ত আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ,গত ১ মাসে এ নিয়ে মোট ৩ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...