অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লঞ্চ ভাড়া কি‌লো‌মিটা‌রে বে‌ড়ে‌ছে ৬০ পয়সা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৭৯০

বাংলার কণ্ঠ ডেস্ক : বৈঠ‌কের শুরু‌তে লঞ্চ ভাড়া ৮৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। বর্তমা‌নে নির্ধারিত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সার স্থলে ৩ টাকা ১১ পয়সা করার প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। রোববার (৭ ন‌ভেম্বর) বি‌কেল চারটায় বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌ-প‌রিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‌বৈঠককালে এ প্রস্তাব দেওয়া হয়।

এরপর দীর্ঘ আলোচনা এবং দর কষাকষির এক পর্যা‌য়ে মা‌লিক স‌মি‌তির তরফ থে‌কে কি‌লো প্রতি ১ টাকা ৪১ পয়সার বদ‌লে ৭৫ পয়সা বাড়া‌নোর ব্যাপা‌রে প্রস্তাব দেওয়া হয়। প্রাথ‌মিকভা‌বে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৪৯ পয়সা বাড়া‌নোর ব্যাপা‌রে সম্মতি প্রকাশ ক‌রে। কিন্তু সে প্রস্তা‌বে রা‌জি হয়‌নি লঞ্চ মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ।

অব‌শে‌ষে সন্ধ্যা সা‌ড়ে ৭টায় দ্বিপাক্ষিক আলোচনার পর প্রতি কি‌লো‌মিটা‌রে লঞ্চ ভাড়া সরকা‌রি তরফ থে‌কে ৬০ পয়সা বা‌ড়ি‌য়ে ২ টাকা ৩০ পয়সা করার ব্যাপা‌রে বিআইডব্লিউটিএ কর্তৃপ‌ক্ষ বাংলা‌দেশ লঞ্চ মা‌লিক স‌মি‌তির নেতৃবৃ‌ন্দের কা‌ছে তা‌দের সম্ম‌তি জানান। এখন থে‌কে ‌একজন যাত্রীর লঞ্চ ভ্রম‌ণের জন্য প্রতি কি‌লো মিটারে খরচ পড়‌বে ২ টাকা ৩০ পয়সা। যা ২০১৩ সাল থে‌কে ছিল ১ টাকা ৭০ পয়সা।

উল্লেখ্য, গত ৪ ন‌ভেম্বর ডি‌জে‌লের মূল্য লিটা‌রে ১৫ টাকা বাড়ার প্রেক্ষি‌তে সারা দে‌শে গত শুক্রবার থে‌কে যাত্রীবা‌হী বাস এবং লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...