অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে এক কেজি ফল কিনতে ৯০ গ্রাম ওজনে কম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৫

remove_red_eye

৭২৯

লালমোহন প্রতিনিধি : লালমোহনে এক কেজি ফল কিনতে ৯০ গ্রাম কম পাচ্ছেন ক্রেতারা। কিছু ফল ব্যবসায়ী কাগজের ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করছেন। এতে ৭০ থেকে ৯০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে ক্রেতাদের। এতে ক্রেতারা নিজের অজান্তেই একজন ঠকছেন ২০ থেকে ৪০ টাকা। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারি কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার মো. মাহমুদুল হাসান রোববার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করলে ফল ব্যবসায়ীদের এই জালিয়াতি ধরা পরে। এসময় মোবাইল কোর্টে বেশ কিছু দোকানে জরিমানাও করা হয়।  
লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে লালমোহন বাজার ও আশেপাশের বিভিন্ন নিত্যপণ্যেও দোকান ও রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর আওতায় বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধে ১৯ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। এতে মোট জরিমানা করা হয় ৩৯ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল বিক্রি করা, বাজারে দোকানের বাইরের ফুটপাত দখল করে দোকানের পণ্য সাজিয়ে রেখে পথচারীদের পথচলাতে বিঘœ ঘটানো, রেস্টুরেন্ট ফ্রিজে রান্না করা খাবারের সাথে রান্নার কাঁচামাল এক সাথে রাখা ও  রান্না করা খাবার রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় রাখা সহ মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় এসব জরিমানা করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...