অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে প্রাইমারি স্কুলের হাজিরা খাতা জব্দ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৮

remove_red_eye

৬৭৩




তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার একটি প্রাইমারি স্কুল পরিদর্শন কালে ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করেছেন। ৯ দিন অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাত দাড় করিয়ে ফেরত না দেয়ায় খাতা ছাড়িয়ে নিতে দেন-দরবার করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।
সুত্রমতে জানাগেছে, গত ১ লা নভেম্বর উপজেলার ১০২ নং পশ্চিম আড়ালিয়া পÐিতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। এসয়ম তিনি খাতা অসম্পন্ন থাকার অজুহাতে ১ম থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করে নিয়ে আসেন। একটি সুত্র জানায় চাহিদা পুরন না হওয়ায় ৯ দিন অতিবাহিত হলেও  কারণ দর্শানো নোটিশ বা খাতা ফেরত দেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নভেম্বর ১ তারিখে তিনি স্কুল পরিদর্শনে যান। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীদের হাজিরা খাতা শুন্য পাওয়া গেলে তা জব্দ করে হেফাজতে আনা হয়েছে। ৯ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নিয়ে সময় ক্ষেপন করে খাতা আটকিয়ে রেখে টাকা দাবী বিষয়ে জানতে চাইলে বলেন, দুই একদিনের মধ্যে নোটিশ প্রদান করা হবে।
ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, হাজিরা খাতা আটকিয়ে রাখার ব্যাপারে জানা নেই। অনিয়ম বা গাফেলতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...