অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন থেকে সরে দাড়াঁতে চাপ দেওয়ায় দৌলতখানে মেম্বার প্রার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৯

remove_red_eye

৫৯২

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের নির্বাচনে ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো: মিলন চৌধুরী বিষপানে আতœ হত্যার চেষ্টা চালিয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।  সোমবার সন্ধ্যায় নিজ বসতঘরে ঘটনাটি ঘটেছে বলে তার চাচাত ভাই মো: হাসান ও স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন। তাদের অভিযোগ প্রতিদ্ব›দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে স্থানীয় প্রভাবশালীদের চাপ সহ্য করতে না পেরে তিনি বিষ পান করেন।
স্বজনরা জানান, মিলন চৌধুরীর জনপ্রিয়তায় দিশেহারা হয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তার প্রতিদ্ব›দ্বী মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিন স্থাণীয় প্রভাবশালীদের মাধ্যমে অব্যাহত চাপ দিয়ে আসছিলেন। প্রার্থীতা প্রত্যাহার না করলে যদি কোন সহিংসতা ঘটে তাহলে সে দায় ইউনিয়ন আ'লীগ নিবে না বলে বলা হয়। এ অবস্থায়  সোমবার সন্ধায় এ ব্যাপারে সমঝোতায় বসার জন্য ছাত্তার মেম্বার মিলনকে ডাকতে যান। এ সময় মিলন আসি বলে ঘরে ঢুকে বিষ পান করেন। বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াস করে তাকে বিষমুক্ত করার চেষ্ট চলছিল।
ইউপি সদস্য প্রার্থী মিলন চৌধুরির স্বজনরা বলেন, তার ৮০ ভাগ জন সমর্থন রয়েছে, তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ' লীগের নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন, আমরা সুস্থ্য নির্বাচন চাঁই।
 ভোলা সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি, পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...